বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ; নিহত ১ আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বুধবার রাতে বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ৪ ছেলে-মেয়ে।

উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও তাদের আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে কুরুক পাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, পাওয়াই ম্রোর স্ত্রী চংরে ম্রো (৩৫) ও তাদের শিশু সন্তান সিতু ম্রো (৯), ইয়া ইয়ং ম্রো (৫), তনকো ম্রো (৩) ও তংরুং ম্রো (২)। বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে তারা মিয়ানমার চলে যাচ্ছিল। এই সময় সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত হন এবং আহত হন চারজন। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য।

সেক্টর কমান্ডার আরো জানান, আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হচ্ছে। একটি দালাল চক্রের প্রলোভনে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু পরিবার।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ