বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্রিটেনে মুসলিম-বিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ব্রিটেনের একটি মুসলিম বিরোধী দলের সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ব্রিটেন ফার্স্ট’ নামে এই দলটি একাধিকার ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করেছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।

এ মাসের শুরুর দিকে ধর্মীয়ভাবে জুলুম করার অভিযোগে ‘ব্রিটেন ফার্স্ট’ এর প্রধান পল গোল্ডিং এবং জেডা ফ্রান্সেনকে কারাদণ্ড দেয়া হয়। এই দলের ফেসবুক পেজকে ২০ লক্ষেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।

ফেসবুক বলছে,  এখন ব্রিটেন ফার্স্ট-এর নেতারা স্বনামে বা বেনামে নতুন করে কোনো পেজও চালু করতে পারবেন না।

ওই সংগঠনের ফেসবুক পাতায় যেসব ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে বলে ফেসবুক মনে করছে।

বিবিসি বলছে , ব্রিটেন ফার্স্টের ফেসবুক পাতায় এই দলের একজন নেতার ছবিতে লেখা ছিল : “আমি মুসলমান-বিরোধী এবং এর জন্য আমি গর্বিত।”

লন্ডনের মেয়র সাদিক খানও বলেছেন, ব্রিটেন ফার্স্ট একটি ‘নীচ এবং বিদ্বেষপূর্ণ সংগঠন’।

প্রধানমন্ত্রী টেরিজা মে দেশের সংসদে ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।

ফেসবুকের মতোই টুইটারও গত ডিসেম্বর মাসে পল গোল্ডিং ও জেডা ফ্রান্সেনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ