মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কারী বেলায়েত হুসাইন রহ. এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ৩১ মার্চ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেরাজ মোর্শেদ
আওয়ার ইসলাম

আগামী ৩১ মার্চ  (শনিবার) নোয়াখালীর কালিতারা মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন নুরানী তালিমুল কুরআন বোর্ডের মহাপরিচালক মাওলানা মাসীহ উল্লাহ মাদানী।

নুরানী তালিমুল কুরআন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা ফয়েজ উল্লাহ, মাওলানা ইসহাত মামুন এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্রশিক্ষক মাওলানা শিব্বির আহমদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও, সারাদেশ থেকে নুরানী তালিমুল কুরআন বোর্ডের জিম্মাদারগণ, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম সভায় অংশ নেবেন বলে নুরানী তালিমুল কুরআন বোর্ডের পরিচালক ও অনুষ্ঠিতব্য আলোচনা সভার সভাপতি মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন আওয়ার ইসলামকে জানিয়েছেন ।

মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, নুরানী পদ্ধতির প্রবর্তক কারী বেলায়েত হুসাইন রহ. তার অক্লান্ত পরিশ্রম ও অব্যাহত চেষ্টার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। অনেক আলেম-ওলামা, মুহাদ্দিস , শাইখুল হাদিস সেই পদ্ধতির অনুসরণ করে কুরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখেছেন।

তিনি বলেন, কারী বেলায়েত হুসাইন রহ. এর অবদান আমরা কখনো ভুলতে পারব না। কুরআনের এই খেদমত এবং তার অবদান তুলে ধরার জন্য নুরানী তালিমুল কুরআন বোর্ড নোয়াখালী জেলা ও থানা কমিটির পক্ষ থেকে কারী বেলায়েত হুসাইন রহ. এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন ওলামায়ে কেরাম , মাদরাসার ছাত্র শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য বিনীত আবেদন করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ