শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

কাতারে নৌঘাঁটি স্থাপনে দোহা-আঙ্কারা সামরিক চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : কাতারে নৌঘাটি নির্মাণের লক্ষ্যে কাতার-তুরস্ক একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। আজ কাতার ভিত্তিক খালিজ অনলাইন এ সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে বলা হয়েছে, দোহা আন্তর্জাতিক নৌ প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন ২০১৮ এর শেষদিনে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনে তুরস্ক ছাড়াও আমেরিকা, ইউরোপ ও চায়না সম্ভাব্য উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করে।

তুরস্ক উত্তর কাতারে একটি সামরিক নৌঘাটি নির্মাণের টেন্ডার জিতে এবং এ চুক্তি স্বাক্ষর করে।

কাতার জয়েন্ট স্পেশাল ফোর্সের কমান্ডার জেনারেল হামাদ বিন আবদুল্লাহ ফুতাইস আল মারি বলেছেন, নৌঘাটিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ও সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর বাইরে আর কিছু তিনি প্রকাশ করতে রাজি হন নি।

এছাড়াও এ চুক্তির আওতায় তুরস্ক কাতারকে অস্ত্র, সামরিক যান, ড্রোন সরবাহ করবে এবং কাতার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিবে।

সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর আকাশ, নৌ ও স্থলপথ অপরোধের মুখেই কাতার তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার সিদ্ধান্ত গ্রহণ করলো।

তুর্কি জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল পরিকল্পনা করেছে ২০২২ সালের মধ্যে কাতারে ৬০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করবে।

তুরস্ক কাতারকে সামরিক সাহায্য ছাড়াও খাদ্য ও ওষুদ নিয়ে সাহায্য করছে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ