রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

টেকনাফে তাফসির মাহফিল ও অন্যরকম সঙ্গীতসন্ধ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ: টেকনাফে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাগ্রত কবি মুহিব খান। গতকাল টেকনাফে এক মাহফিলে অংশ নিলে সর্বস্তরের জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন৷

১৩ মার্চ টেকনাফের অত্যাধুনিক শপিংমল, শহীদ ওয়ালিউল্লাহ আলো শপিং ব্যবসায়ী পর্ষদের ৩ দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে তিনি অংশ গ্রহণ করেন ৷

মঙ্গলবার ঢাকা থেকে বিকাল ৩টার এক অভ্যন্তরীন ফ্লাইটে তিনি কক্সবাজার বিমান বন্দর পৌঁছেন।

রাত ৯ টা থেকে এক ঘন্টারও বেশি সময়ে স্বরচিত দেশাত্মবোধক সঙ্গীতসহ বিভিন্ন গান পরিবেশন করেন ৷

মাহফিল পর্ষদের সভাপতি, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী জানান, বিগত বছরের মতো এ বছরও সবার সহযোগিতায় দেশের শীর্ষদের নিয়ে মাহফিল সফলভাবে সম্পন্ন করেছি, সেই সঙ্গে সবার কৃতজ্ঞতা প্রকাশ করে আগমীতেও সহযোগিতা কামনা করেন ৷

আয়োজক সূত্রে জানা গেছে, ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মারফিলে প্রতিদিন ধারাবাহিক বিষয়ভিত্তিক তাফসির পেশ করেছেন ঢাকা মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

এছাড়াও তাফরির পেশ মাওলানা হাবিব উল্লাহ সোহাইল রায়পুরী, মাওলানা মাহফুজুর রহমান জাবের, মাওলানা সাঈদ আহমদ, মুফতী রিদুয়ানুল কাদির, মাওলানা ফরিদুল আলম, হাফেজ মুহাম্মদ তাহের।

সঙ্গীত পরিবেশনা করেন জাগ্রত কবি মুহিব খান, নাফ নদী শিল্পীগোষ্ঠী, কিরাত পরিবেশন করেন চট্টগ্রামের সাড়া জাগানো আন্তর্জাতিক ক্বারী মুহাম্মদ আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টলার শিশু ক্বারী রিফাত বিন রশিদ ও বিশ্বের ১০৩ টি রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ তরিকুল ইসলাম ৷

‘মাওলানা সাদ চাইলে এক মিনিটেই তাবলিগের আগুন নেভাতে পারেন: আল্লামা আরশাদ মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ