বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খিলগাঁওয়ে চলন্ত বাস খাদে, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর খিলগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে খিলগাঁও এলাকার ত্রিমোহিনী সেতুর পাশে এ দুর্ঘটনাটি ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপুরা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টারগামী স্বাধীন পরিবহনের বাসটি যাত্রী নিয়ে যাওয়ার সময় ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা প্রায় ২০ জন যাত্রীর সবাই কম-বেশি আহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাস যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারের কাজে নেমে পড়েন। আমরাও পরে ঘটনাস্থলে যাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ