বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খিলক্ষেতে ফল ও সবজির দোকানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ঢাকা রিজেন্সি হোটেলের উল্টো পাশের সড়কে অবস্থিত বেশ কয়েকটি ফল ও সবজির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল ৪টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। সরেজমিন দেখা যায়, ঢাকা রিজেন্সি হোটেলের উল্টোপাশের সড়কে অবস্থিত মামা বিরিয়ানি হাউজ, ফল ও সবজির দোকানসহ চার-পাঁচটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে।

পাশের দোকানগুলো থেকে দ্রুত মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করছেন মালিকরা। এ সময় কাউকে আগুন নেভাতে এগিয়ে আসতে দেখা যায়নি।

বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। হতাহতের কোনো সংবাদ পাওয়া যায় নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ