বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নেপালে আহতদের না দেখেই হোটেলে বিমানমন্ত্রী; সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে আহত হওয়াদের না দেখেই হোটেলে চলে গেলেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এ নিয়ে চলছে সমালোচনা।

গতকাল দেশটিতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশি মারা যান। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ১০ জন। তাদের দেখার জন্য আজ নেপাল যান বিমানমন্ত্রী।

জানা যায়, বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বেলা চারটায় দূর থেকে ঘটনাস্থল দেখে তিনি কাঠমান্ডুর ইয়ক অ্যান্ড ইয়েপি হোটেলে গিয়ে উঠেন।

নেপালে বসবাসরত বাংলাদেশি আশরাফুর ইসলাম বলেন, ‘এ কেমন মন্ত্রী! এসেছেন যাদের জন্যে, তাদের কাছে না গিয়ে আগে গিয়ে উঠেছেন তারকা হোটেলে।’

জানা গেছে, মন্ত্রীর সঙ্গে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা ও পরিকল্পনা সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন কর্মকর্তা। দুর্ঘটনা পরবর্তী সার্বিক বিষয়ে করণীয় নির্ধারণ করবেন তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু যান তারা।

আরও পড়ুন: বিমানের যাত্রীরা চিৎকার করে দোয়া পড়ছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ