শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

প্রতি ৬০ সেকেন্ডে ইন্টারনেটে যা ঘটছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  খুব দ্রুত ১ মিনিট চলে যায়। সময় হিসেবে খুবই কম। মাত্রা ৬০ সেকেন্ড।  কিন্তু এই ১ মিনিট বা ৬০ সেকেন্ডে অনেক কিছুই ঘটতে পারে।  বিশেষ করে ইন্টারনেট জগতে। এখানে প্রতি মিনিটে কয়েক বিলিয়ন বাইট তথ্য ‘ট্রান্সফার’ হয়। মানুষ নিজেদের নানান কিছু এখন একে অপরের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমেই শেয়ার করে। ফলে এটার হিসাব করাটাও মুশকিল যে, মানুষ তাহলে কী পরিমাণ স্মৃতি, ধারণা, অভিজ্ঞতা ও আবেগ ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিন শেয়ার করছে।

ইন্টারনেটের বিভিন্ন সেবার সুবিধার মাধ্যমে প্রতি মিনিটে কত কিছু ঘটে চলেছে, সেটা বোঝানার জন্য ছোট্ট একটা উদাহরণ হিসেবে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ১ মিনিটে কী ঘটছে সেটা জানা যেতে পারে।

* স্কাইপেতে প্রতি ১ মিনিটে ১ লাখ ১০ হাজার ৪০ কল হয়।

* ফেসবুকে প্রতি ১ মিনিটে লাইক পড়ে ৪১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পোস্টে।

* টুইটারে প্রতি ১ মিনিটে ৩ লাখ ৪৭ হাজার ২২২টি টুইট করা হয়।

* ইনস্টাগ্রামে প্রতি ১ মিনিটে ১৭ লাখ ৩৬ হাজার ১১১টি ছবিতে লাইক পড়ে।

* পিনটারেস্টে প্রতি ১ মিনিটে পিন হয় ৯ হাজার ৭২২টি ছবিতে।

* ইউটিউবে প্রতি ১ মিনিটে নতুন ভিডিও আপলোড করা হয় মোট ৩০০ ঘণ্টার।

* নেটফিক্সে প্রতি ১ মিনিটে ভিডিও স্ট্রিম হয়ে থাকে ৭৭ হাজার ১৬০ ঘণ্টা।

* অ্যাপল অ্যাপস স্টোর থেকে প্রতি ১ মিনিটে ডাউনলোড করা হয় ৫১ হাজার অ্যাপ।

* রেড্ডিটে প্রতি ১ মিনিটে ভোট কাস্ট হয় ১৮ হাজার ৩২৭টি।

* অ্যামাজন সাইটে প্রতি ১ মিনিটে ইউনিক ভিজিটর ৪ হাজার ৩১০ জন।

* স্ন্যাপচ্যাটে প্রতি ১ মিনিটে ২ লাখ ৮৪ হাজার ৭২২ স্ন্যাপ শেয়ার হয়।

তথ্য সূত্র: ইন্টারনেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ