বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নেপালে বিমান দুর্ঘটনায় বিশ্ব নেতাদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় বিশ্বনেতারা গভীর শোক জানিয়েছেন। টুইটারে ও লিখিত বার্তায় এই ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এ দুর্ঘটনায় শোক জানিয়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় তিনি লিখেছেন, কাঠমান্ডু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষগুলোর প্রতি আমার গভীর শোক জ্ঞাপন করবেন। আক্রান্তদের পরিবার-বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা ও সহায়তা জানানোর অনুরোধ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

১২ মার্চ সোমবার রাত ৯টা ১১ মিনিটে এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর যন্ত্রণা অনুভব করছি। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার টুইটে লিখেছেন, বিমানের ট্র্যাজেডি দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই কঠিন সময়ে বাংলাদেশ ও নেপালের মানুষের জন্য আমাদের প্রার্থনা।

এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন সার্ক সচিবালয়ও। বিমান দুর্ঘটনায় তারা বাংলাদেশ ও নেপালের মানুষ এবং সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ১২ মার্চ সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ এ দাঁড়িয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ