বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অল্পের জন্য রক্ষা পেল আরেকটি বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিগোর একটি বিমান। ভারতে জরুরি অবতরণ করেছে বিমানটি। সোমবার বিমানটি আহমেদাবাদ থেকে লক্ষ্মৌয়ের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু ইঞ্জিনে সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করে আহমেদাবাদে।

জানা যায়, সকাল সাড়ে ৯টা নাগাদ ১৮৬ জন যাত্রীকে নিয়ে আহমদাবাদ বিমানবন্দর থেকে লক্ষ্মৌয়ের উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ নিও বিমান। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের দুনম্বর ইঞ্জিন আচমকা বিকল হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিকে ঘুরিয়ে আহমদাবাদে এসে জরুরি অবতরণ করার অনুমতি চান পাইলট।

পাইলটের বার্তার পরই, বিমানবন্দরে পূর্ণ এমারজেন্সি জারি করা হয়। ওড়ার ৪০ মিনিট পর অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে নিরাপদে অবতরণ করান পাইলট।

এ ব্যাপারে ইন্ডিগোর পক্ষ জানানো হয়েছে, ‌আমরা অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেলের নির্দেশ পেয়েছি। শিগগিরই নতুন ইঞ্জিন লাগিয়ে নেওয়া হবে।

মোট ১১টি বিমানকে চিহ্নিত করা হয়েছে। ৮টি বিমান ইন্ডিগোর। ৩টি গো এয়ারের। জানা গেছে এই বিমানগুলোর ইঞ্জিনে রেগুলেটর যথাযথ বসছে না। এর ফলে বিমান উড়তে সমস্যা হচ্ছে। তাই নতুন ইঞ্জিন লাগানোর নির্দেশ এসেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এর আগে, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় সোমবার পর্যন্ত ৫০ জন নিহত হন। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত উদ্ধার করা হয় ১৯ আরোহীকে। ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ