শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভারতে তিন তালাকের বিরুদ্ধে মুসলিম নারীদের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আবারো তিন তালাকের বিরুদ্ধে পথে নামলেন হাজার হাজার মুসলিম নারী। মোদি সরকারের তিন তালাকের বিরুদ্ধে পুণেতে  একটি প্রতিবাদ সভা করেন তারা।  প্রতিবাদ সভায় তিন তালাকের আইনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেন মুসলিম নারীরা। তারা বলেন,  আল্লাহর আইন পরিবর্তন করা উচিত নয়।

মোদি সরকার গত বছরে মুসলিম সমাজের তিন তালাক প্রথা বন্ধ করার জন্য মুসলিম ওমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) ২০১৭ বিল রাজ্যসভায় পাশ করানোর চেষ্টা করেছিল। লোকসভায় এই বিল পাশ হলেও রাজ্যসভায় তা পাশ করতে ব্যর্থ হয়েছিল কেন্দ্র সরকার।

প্রতিবাদ সভায় উপস্থিত মুসলিম মহিলারা বলেন , ‘আমরা দাবি করছি যে, মুসলিম পারসোনাল ল’তে কোনওপ্রকার রদবদল যেন না করা হয়। আমাদের আল্লাহ আমাদের জন্য যে আইন দিয়েছেন, তা আমাদের জন্য সঠিক। একসঙ্গে তিন তালাক হয় না, এটি একটি ভ্রান্ত ধারণা।’

এদিন মুসলিম মহিলাদের হাতে ছিল ছোট ছোট প্ল্যাকার্ড। ওই প্ল্যাকার্ডগুলিতে লেখা ছিল, ‘সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর আইন না’, ‘আমরা তিন তালাক বিল বাতিল করছি’, ‘আল্লাহর আইন পরিবর্তন করা উচিত নয়’ ইত্যাদি। সূত্র : টিডিএন বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ