মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নদীর পাড়ে অজ্ঞাত শিশুর গলাকাটা মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে অজ্ঞাত এক শিশুর (৭) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নান্দিয়া সাঙ্গুইন গ্রামের বানার ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল ত্রিমোহনী নদীর পাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান মিয়া জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে শিশুটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের শরীরে কোনো কাপড় ছিল না।

ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ