মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'জিয়া বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন, নাউযুবিল্লাহ!'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দাবি নাকচ করে দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি বলেন, ‘সম্প্রতি (শুক্রবার) আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন, নাউযুবিল্লাহ। এমন ডাহা মিথ্যা কথা বলেন কিভাবে?’

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।

তিনি আরো বলেন, ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে ছিল, তাই বলে বাঙ্গালিদের ওপর গুলি চালায়নি। প্রকৃতপক্ষে গুলি চলেছিল জয়দেবপুরের টুঙ্গীতে। বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় শফীউল্লাহ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমানকে খুনি বললে কেএম শফিউল্লাহকে খুনির বাপ বলতে হবে।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলন সভাপতি হাবিবুন্নবী সোহেল, নাটোর জেলা সভাপতি শহিদুল্লাহ মুন্সি প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ