মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হঠাৎ করেই ধসে পড়ল ছাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর সদরপুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন কমিউনিটি হলের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে।

ফরিদপুর সদরপুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন কমিউনিটি হলের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা।

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কমিউনিটি হলের ছাদ ধসে পড়েছে। এতে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই ছাত্র আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে এখন উদ্ধার কার্যক্রম চলছে।

আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কমিউনিটি হলের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে।

আহত দুই ছাত্র হলো লোহারটেক গ্রামের সৌদিপ্রবাসী উজ্জ্বল ফকিরের ছেলে শহীদুল ফকির (১১) এবং দক্ষিণ আলমনগর গ্রামের খবির ব্যাপারীর ছেলে উজ্জ্বল ব্যাপারী (১১)।

লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীনুর ইসলাম জানান, বিদ্যালয়ে তখন টিফিন পিরিয়ড চলছিল। সবাই খাবারের প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় বিদ্যালয়সংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন কমিউনিটি হলের ছাদ হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে। তিনি জানান, ওই কমিউনিটি হলটি ১৯৬৬ সালে নির্মিত। অনেক দিন ধরে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কি না, তা দেখা হচ্ছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ