শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মুসলিমদের সরাসরি হুমকি; রবিশঙ্করের বিরুদ্ধে এফআইআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম
ভারতে 'আধ্যাত্মিক গুরু' নামে পরিচিত শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদ বনাম রাম মন্দির ইস্যুতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে এফআইআর এবং উত্তর প্রদেশের লক্ষনৌতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পার্সটুডে-এর।
জানা যায়,  রত আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই পড়েছেন মহা বিপদে। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ করে হায়দরাবাদ ও উত্তরপ্রদেশের লখনউতে এফআইআর দায়ের হয়েছে।

হায়দ্রাবাদের মোঘলপুরা থানার কর্মকর্তা আর দেবেন্দর বলেন'আধ্যাত্মিক গুরু'র বিরুদ্ধে শহরের দরগাহ জিহাদ ও শাহাদাত (ডিজেএস)-এর সচিব সালাউদ্দিন আফন অভিযোগ দায়ের করেছেন। রবিশঙ্কর মুসলিমদের ধর্মীয় বিশ্বাসঅনুভূতিতে আঘাত করার জন্য উসকানিমূলক মন্তব্য করেছেন বলে সালাউদ্দিন আফনের অভিযোগ।

উল্লেখ্য,এর আগে  শ্রী শ্রী রবিশঙ্কর সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেনঅযোধ্যা ইস্যু সমাধান না হলে ভারত সিরিয়ায় পরিণত হবে। রবিশঙ্করের দাবিঅযোধ্যা মুসলিমদের ধর্মীয়স্থল নয়। তাদের ওই ধর্মীয়স্থানের উপরে নিজেদের দাবি ছেড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা উচিত।

'অযোধ্যা ইস্যু সমাধান না হলে ভারত সিরিয়ায় পরিণত হবে' বলে রবিশঙ্কর যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে লক্ষনৌতে মজলি- ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) দলের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ