বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দুই ভুয়া পুলিশের কাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিকশাচালক ও পুলিশের ভুয়া পরিচয় দেওয়া প্রতারক দুজনকে আটকের পর পুলিশের গাড়িতে করে নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
রিকশাচালক ও পুলিশের ভুয়া পরিচয় দেওয়া প্রতারক দুজনকে আটকের পর পুলিশের গাড়িতে করে নেওয়া হচ্ছে।

রাজধানীর ফকিরাপুলে বাস থেকে নেমে মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য আজ শনিবার সকালে রিকশা ঠিক করেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। ৮০ টাকা ভাড়ায় রিকশায় ওঠেন তিনি। রিকশাচালক তাঁকে মিটফোর্ডে না নিয়ে চলে যান আজিমপুর চায়না বিল্ডিংয়ের গলিতে।

সেখানে থাকা দুজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিকশা থামান। পরে তাঁরা ছিনিয়ে নেন জসিম উদ্দিনের কাছে থাকা ১৬ হাজার টাকা।

এ সময় জসিম কৌশলে পথচারীদের কাছে সাহায্য চাইলে পথচারীরা রিকশাচালক ও পুলিশের ভুয়া পরিচয় দেওয়া দুজনকে আটক করেন। পুলিশের পরিচয়পত্র দেখতে চান পথচারীরা। আর এতেই বিপাকে পড়েন তাঁরা।

পরিচয়পত্র দেখাতে না পারায় পথচারীরা বুঝতে পারেন, ওই দুজন ভুয়া পুলিশ। শুরু হয় গণপিটুনি। গণপিটুনির শিকার ওই দুই ব্যক্তি হলেন জিন্নাত হোসেন (৪৮) ও নাহিদ (৪৩)। আর এই ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালকের নামও জসিম (৩৫)।

পাশেই লালবাগ থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকসহ তিনজনকে আটক করে। পথচারী ও পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত রিকশার যাত্রী জসিম উদ্দিন তাঁর ১৬ হাজার টাকা ফেরত পান।

পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম দুপুরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালবাগ থানায় নিয়ে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কুমার পাল প্রথম আলোকে বলেন, আটক দুজন স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা ও জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। আটক তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ