শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

তালেবানের সঙ্গে লড়াইয়ে ১৮ আফগান সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে তালেবানদের সঙ্গে লড়াইয়ে সেনাবাহিনী ও স্পেশাল ফোর্সেসের প্রায় ১৮ জন সৈন্য নিহত হয়েছেন।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে লড়াইয়ের এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তারা জানিয়েছেন, রাতে বালা বুলুক জেলায় একটি হামলা চালানোর জন্য জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন সেনারা, এ সময় তাদের ওপর হামলা করে তালেবান যোদ্ধারা; এতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি জানিয়েছেন, স্পেশাল ফোর্সেসের চার সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কিন্তু স্থানীয় প্রদেশিক পরিষদের প্রধান ফরিদ বাখতওয়ার মৃতের সংখ্যা অন্তত ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।

লড়াই চলতে থাকায় বিমান হামলার ডাক দেওয়া হয় এবং এতে প্রায় ২৫ জন বিদ্রোহী নিহত হন বলে জানিয়েছেন তিনি।

টুইটারে পোস্ট করার এক বার্তায় এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, বালা বুলুক জেলার কেন্দ্রস্থলের কাছে টাপা সদতে উপস্থিত হয়ে ৫৩ জন কমান্ডোকে হত্যা অথবা আহত করে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ছিনিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা।

যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর অভিযান ও বিমান হামলার কারণে তালেবান ক্রমবর্ধমান চাপের মধ্যে থাকলেও বারবার হানা দিয়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করার সামর্থ্য দেখিয়ে যাচ্ছে তারা।

সম্প্রতি ফারাহ প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান। এ হামলাও সেই ধারাবাহিকতারই অংশ বলে জানিয়েছে রয়টার্স।

তালেবানের প্রধান শক্তিকেন্দ্র হেলমান্দ প্রদেশ ও ইরান সীমান্তের মধ্যবর্তী এ প্রদেশটিতেই আফগানিস্তানের অধিকাংশ আফিম উৎপাদিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ