সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইসলামের দৃষ্টিতে মিস্ড কল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাদী

প্রশ্নঃ যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে মিস্ড কল করে, তাহলে তার হুকুম কী ?
উত্তরঃ যদি অপর ব্যক্তির পক্ষ থেকে মিস্ড কল করার অনুমতি থাকে, কিংবা, অনুমতি নেই বটে, তবে পরস্পরের মাঝে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে, মিস্ড কল করলে কিছুই মনে করবে না, তাহলে তা বৈধ, অন্যথায় বৈধ নয়। (তাফসিরে রুহুল মায়ানি: ১০/৩২৩)

কাউকে বার বার মিস্ড কল করে বিরক্ত করার ব্যাপারে ইসলামী বিধান:
প্রশ্নঃ কাউকে বার বার মিস্ড কল করে বিরক্ত করা বা কষ্ট দেওয়ার বিধান কী ?
উত্তরঃ কাউকে বার বার মিস্ড কল করে বিরক্ত করা সম্পূর্ণ অবৈধ।
(বুখারি শরিফ: ১/৬, মায়ারিফুল কুরআন: ৬/৩৮৬)

কল রিসিভ না করলে কতবার কল করা যাবে, সে সম্পর্কে ইসলামের বিধান:
প্রশ্নঃ অপর প্রান্ত থেকে কল রিসিভ না করলে কতবার কল করার অনুমতি আছে ইসলামে ?
উত্তরঃ এক্ষেত্রে ইসলামের বিধান হলো, আগত ব্যক্তি তিনবার সালামের মাধ্যমে অনুমতি চাবে, অনুমতি না পেলে ফিরে যাবে। একই বিধান কলিং বেল ও মোবাইলের ক্ষেত্রেও; তিনবার কলিং বেল চাপ দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যাবে, অনুরূপ কল রিসিভ না করলে তিনবারের পর আর কল করবে না। তবে একান্ত জরুরি হলে ভিন্ন কথা। (বুখারি শরিফ, ফাতহুল বারি: ১১/৩৩ পৃষ্ঠা,স মুসনাদে আহমাদ: ২/৭১)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ