মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাদিস পার্কে মিছিল সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার শহীদ হাদিস পার্কে আগামীকাল শনিবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ  শুক্রবার কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে।

একই দিনে একই সময়ে এবং একই স্থানে পরস্পর বিরোধী দু’টি রাজনৈতিক দল সমাবেশ আহ্বান করায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ মার্চ নগরীর শহীদ হাদিস পার্কে দুটি রাজনৈতিক দল জনসভা আহ্বান করেছে। একই স্থানে একই সময়ে পরস্পরবিরোধী দুটি রাজনৈতিক দল জনসভা আহ্বান করায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই কারণে শান্তি-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কেএমপি অধ্যাদেশ-১৯৮৫ এর ৩০ ধারা অনুযায়ী নগরীর শহীদ হাদিস পার্কসহ পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।

আরও পড়ুন: জেনে নিন খেজুরের ৫৩টি উপকারিতা

উল্লেখ্য, আগামী ১০ মার্চ (শনিবার) হাদিস পার্কে মহিলা আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করা হয়েছিল। একই দিন বিএনপির সমাবেশেরও ডাকা দেয়া হয়েছিল।

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নজারুল ইসলাম মঞ্জু বলেন, “বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দল হাদিস পার্কে সমাবেশ আহ্বান করেছে।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ