রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

মিছিলে যৌন হয়রানির ঘটনায় ছাত্রীর বাবার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ৭ মার্চ বাংলামোটরে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তার বাবা রমনা থানায় মামলা করেছেন। গত বুধবার নিপীড়নের শিকার ওই কলেজছাত্রীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় আসে ঘটনাটি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় মামলা হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বাসের জন্য দাঁড়িয়ে থাকার সময় সরকারি দলের সমাবেশে যোগ দিতে যাওয়া একদল লোক ওই ছাত্রীকে নিপীড়ন করে বলে অভিযোগ। ৭ মার্চের ভাষণ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ।

ওই ছাত্রী স্ট্যাটাসটি ফেসবুকে আপলোড করার পর সেটি ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসটিতে কিছুক্ষণের মধ্যেই মন্তব্য করেন কয়েক হাজার মানুষ। প্রচুর মানুষ মেয়েটির পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। পরে ছাত্রীটি তার স্ট্যাটাস সরিয়ে নেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম। মামলায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেছেন।

এ বিষয়ে রমনা থানার ওসি মাইনুল ইসলাম আজ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

ওসি আরো জানান, পুলিশ ইতোমধ্যে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তার বক্তব্য রেকর্ড করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ