মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বায়তুল মোকাররমের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানীর ঐতিহ্যবাহি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পাশের গোডাউনে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। আগুণ এখন পুরোপুরি নিয়ন্ত্রেণে এসেছে বলে জানিয়েছে নিরাপত্তাকর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে আজ শুক্রবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয় মার্কেটে। এতে মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আরো জানান, দুপুরে মসজিদের পূর্ব পাশের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কোনো হতাহতের ঘটনার ঘটেনি বলে জানান তিনি।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ