বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চরমোনাই মাহফিলের ইতিহাসে আজ অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ জুমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ শোয়েব
চরমোনাই ময়দান থেকে

চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে প্রায় ৩৫ লক্ষ মুসুল্লীর সম্মিলনে আজ জুমুয়ার জামাত অনুষ্ঠিত হবে।

চরমোনাই মাঠে এতো বিশাল পরিসরে এটা ই প্রথম জুমার জামাত বলে জানা গেছে।

জানা যায়, প্রতি বছর শুধুমাত্র তিনটি মাঠে মুসুল্লী সমাবেশ হতো। এই বছর তিন নাম্বার মাঠের আয়তন দিগুণ করা হয়েছে।

বাড়ানো হয়েছে চার নাম্বার ও পাচ নাম্বার আরো দুটো মাঠ।

আজ (শুক্রবার) ফজরের নামাজে একইসাথে পাঁচটি মাঠে জামাতের সংযোগ (ইত্তিসাল) দেয়া হয়। ফলে জুমার জামাতে কির্তনখোলা নদী তীরবর্তী রাস্তা থেকে একইসাথে পাঁচটি মাঠে জুমার জামাতে শরীক হওয়া যাবে।

ইতোমধ্যেই পাচটি মাঠ পূর্ণ হয়ে পাশ্ববর্তী বাড়িঘর, রাস্তাঘাট লোকে লোকারণ্য হতে দেখা গেছে।

বৃহত্তম এ জামাতে শরিক হতে পাশ্ববর্তী এলাকা থেকে এখনো মুসুল্লীদের ঢল আসছেই।

ঘাটে লঞ্চ ভেড়ানোর জায়গা না থাকায় ছোট ছোট যন্ত্রচালিত নৌকায় মুসুল্লীরা মাঠে আসছেন।

চরমোনাই মাঠে আজকের জুমার জামাতের ইমামতি ও গুরুত্বপূর্ণ বয়ান করবেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।

নামাজে বরিশাল সদরের এমপিসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

এদিকে আজকে জুমার জামাতের শৃংখলা ঠিক রাখতে অন্যান্য সময়ের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বক্ষণের সর্বশেষ সংবাদ সংগ্রহে মাঠে রয়েছে আওয়ার ইসলাম টিম।

চরমোনাই মাহফিলে যা বললেন দেওবন্দের তিন আলেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ