রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

কাল সিলেটের শাহজালাল জামেয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট প্রতিনিধি

সিলেটের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা পাঠানটুলা সিলেটে আগামিকাল শনিবার (১০ মার্চ) দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জামেয়াসহ সিলেটের বিভিন্ন স্কুল ও মাদরাসা অংশগ্রহন করবে বলে জানা যায়।

মেলায় পৃথক ব্যবস্থাপনায় থাকবে ছাত্র-ছাত্রীদের স্টল। গ্রুপভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে বিজ্ঞান বিষয়ক নিজস্ব প্রজেক্ট নিয়ে হাজির হবে শিক্ষার্থীরা। প্রত্যেক ক্যাটাগরির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে দেয়া হবে পুরস্কার ও ক্রেস্ট। এছাড়া থাকবে বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রতিযোগিতা।

সকাল ৯ টায় উদ্ধোধনের মাধ্যমে শুরু হবে মেলার ১ম পর্ব। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি'র কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি'র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

সকাল ১১ টা ৩০ মিনিটে শুরু হবে ২য় পর্ব। স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণের এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা অফিসার গুলজার আজমদ খান।

এছাড়াও, মেলায় বিজ্ঞান ও ইসলামের মৌলিক বই প্রদর্শনী করবে বইপার্ক ডটকম।

উল্লেখ্য, শাহজালাল জামেয়া ইতিপূর্বে শাবিপ্রবি, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জনসহ জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের খেতাব অর্জন করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ