মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইউরোপ থেকে লিবিয়ার ১০০০ কোটি ইউরো রহস্যজনক ভাবে উধাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:লিবিয়ার সরকারের জব্দকৃত একা হাজার কোটি ইউরো বেলজিয়ামের একটি ব্যাংক থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে গেছে।

লিবিয়ার ক্ষমতাচ্যুত এবং নিহত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ঠজনদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ভিত্তিতে এ অর্থ জব্দ করা হয়েছিল।

২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এ অর্থ উধাও হয়ে যায় বলে জানিয়েছে বেলজিয়ামের সাপ্তাহিক লে ভিফ। এ অর্থের মালিক ছিল বাহরাইন এবং লুক্সেমবার্গের লিবিয় বিনিয়োগ কর্তৃপক্ষ বা এলআইএ এবং এর ভর্তুকি সংস্থা লিবিয় বিদেশি বিনিয়োগ কোম্পানি বা এলএফআইসিও।

এ সব অর্থ ইয়োক্লিয়ার ব্যাংকের একাউন্টে জমা ছিল। ২০১৩ সালে আগে এ খাতে ১৬১০ কোটি ইউরো জমা থাকলেও ২০১৭ সালে দেখা গেল এ একাউন্টে মাত্র ৫০০ কোটি ইউরোর কিছু কম রয়েছে।

গত বছর কর্তৃপক্ষ এ অর্থ জব্দকৃত অর্থের বিষয়ে খোঁজ নিতে যেয়ে এটি দেখতে পায় বলে অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে লি ভিফ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশ অনুযায়ী এ সব অর্থ ২০১১ সালের মার্চ থেকে জব্দ করা হলেও বেলজিয়ামের কর্তৃপক্ষ কখনো এ সম্পদ নেয়ার চেষ্টা করে নি।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ