মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১০ দিনের রিমান্ডে ফয়জুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) হরিদাস কুমারের আদালতে ফয়জুলকে হাজির করে পুলিশ। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত আবেদন মঞ্জুর করেন। জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ফয়জুলকে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ফয়জুল হাসানের রিমান্ডের খবর নিশ্চিত করেন।

এর আগে সকাল ১১টার দিকে ফয়জুলকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, চার দিন ফয়জুল ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এসময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল হাসান ওরফে ফয়জুর। ঘটনাস্থলেই শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ