শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সৌদি-মিশরের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান- সৌদি আরব ও মিশরের করা এমন অভিযোগের প্রত্যাখ্যান করেছে ইরান। এ ব্যাপারে এক বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে এ অভিযোগের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সমস্যা সমাধানে সহায়তা করাকে ইরান তার পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে। আঞ্চলিক সংকট নিরসন করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই তেহরানের লক্ষ্য।’

সম্প্রতি মিশরে ঐতিহাসিক সফর করেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। যুবরাজের সফরের শেষ দিন মঙ্গলবার দুই দেশের দেয়া যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করা হয়। তাদের যৌথ বিবৃতি দেয়ার একদিন পরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দেয় ইরান।

বিবৃতিতে কাসেমি বলেন, ‘তার দেশের বিরুদ্ধে আনা অভিযোগ গতানুগতিক, মিথ্যা ও ভিত্তিহীন। কিছু সুনির্দিষ্ট দেশ নিজেদের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। এ ধরনের অভিযোগ মধ্যপ্রাচ্যের শত্রু ও অমঙ্গলকামীদের স্বার্থ রক্ষা করবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ