রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

পুলিশি বাধায় পণ্ড বিএনপির অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল বিএনপির। এরই অংশ হিসেবে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। কিন্তু পুলিশি বাধায় তাদের অবস্থান কর্মসূচি ভণ্ডুল হয়েগেছে।

আজ দুপুর পৌনে ১২টার দিকে লাঠিচার্জ করে দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যরা।

গত মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের কথা জানিয়েছিলেন তিনি। পরে স্থান পরিবর্তন করে প্রেসক্লাবের সামনে করার কথা জানানো হয়।

আজ সেখানেও কর্মসূচি পালন করতে পারলেন না বিএনপির নেতাকর্মীরা।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সমাবেশের কর্মসূচি পালন করতে না পেরে ২৪ ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে দলটি। কিন্তু পুলিশি বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। আটক হন দলের অনেক নেতাকর্মী। অন্যদিকে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি থেকে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ