বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছাত্রদল নেতাকে আটক নিয়ে হুলুস্থুলকাণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশি তৎপরতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমানকে পুলিশ আটক করতে গেলে হুলুস্থুল বেধে যায়। একপর্যায়ে পুরো কর্মসূচি পণ্ড হয়ে যায়।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি ছিল। ১১টা ৫০ মিনিটের দিকে কেন্দ্রীয় নেতাদের সামনে অবস্থানরত ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমানকে ধরার চেষ্টা করে পুলিশ।

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পর মিজানুর রহমানকে প্রথম দফায় ধরার জন্য চেষ্টা করে পুলিশ। এ সময় তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে প্রেসক্লাবের সামনে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্য একযোগে তাঁকে ধরার চেষ্টা চালান এবং তাঁকে ধরে নিয়ে যান।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন পড়ে যান। এতে বিএনপির পুরো কর্মসূচি পণ্ড হয়ে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ