রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

গতকাল নারী উত্যক্তের ঘটনার ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৭ মার্চের সমাবেশকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির ঘটনার ভিডিও হাতে এসেছে। ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিরডাপ মিলনায়তনে ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথের আয়োজনে ‘প্রোমটিং অ্যাডালসেন্ট নিউট্রিশন’ শীর্ষক আলোচনা সভাশেষে মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। বাংলামোটরে ভিকারুননিসা নুন স্কুলের শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় ভিডিও ফুটেজ হাতে এসেছে। তারা কারা তাও শনাক্ত হচ্ছে। অপেক্ষা করুন অপরাধীরা গ্রেপ্তার হবে।

বুধবার ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশেপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রকাশিত এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো সত্য নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ