মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার মেলানিয়াও কি ছেড়ে যাবে আমাকে?, ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ডিনারের সময় নিজের দাম্পত্যজীবন নিয়ে কৌতুকপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওই অনুষ্ঠানে দেশটির খ্যাতনামা সাংবাদিক ও রাজনীতিবিদরা হাজির ছিলেন। তাদের সম্মানে ট্রাম্প বেশ মজার ছলে বক্তব্য দেন।

স্লোভেনিয়ার সাবেক সুপারমডেল মেলানিয়ার সঙ্গে নিজের বিয়ে নিয়ে ট্রাম্প বলেন, এবার তিনিই হয়তো হোয়াইট হাউজ ছাড়তে যাচ্ছে। মজা করে ট্রাম্প বলেন, ‘অনেকগুলো লোক হোয়াইট হাউজ ছেড়ে যাচ্ছে। আমি বিশৃঙ্খলাই পছন্দ করি। এটি সত্যিই মজার ব্যাপার। তো এরপর কে হোয়াইট হাউজ ছাড়ছে? স্টিভ মিলার (ট্রাম্পের উপদেষ্টা) না মেলানিয়া?’

সম্প্রতি ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী জারেড কুশনারকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত ‘অতি গোপনীয় নথি’ না দেখানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। সে বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আজ বড় দেরি হয়ে গেছে। কারণ জারেড নিরাপত্তা নিয়ে ঝামেলায় পড়েছিল।

ভাইস প্রেসিডেন্ট মাইক স্পেন্সকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তাকে গর্বভরে শিক্ষানবিশ বলতেই ভালো লাগে। কিন্তু ইদানিং সে সংবাদ পড়ায় বেশি কৌতূহলী হয়ে পড়ছে। সে জিজ্ঞেস করছে আমাকে কে বাদ দেয়া হয়েছে? এটা আমার একেবারেই ভালো লাগে না।’

সূত্র: ডেইলি স্টার ইউকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ