শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

এবার মানবাধিকার পদক হারালেন সু চি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দেশটির নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে দেয়া সম্মানসূচক মানবাধিকার পদক প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম।খবর সিএনএন-এর।

বুধবার হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম এক ঘোষণায় বলছে, ২০১২ সালে সু চিকে দেয়া ‘এলি ওয়াইসেল’ পদক বাতিল করা হবে।

মিউজিয়ামের কর্মকর্তারা বলেছেন, ‘রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার নিন্দা না জানানোয় সু চিকে দেয়া সম্মাননা প্রত্যাহার করে নেয়া হচ্ছে।’

এদিকে, হলোকাস্ট মিউজিয়াম কর্তৃপক্ষ সু চিকে দেয়া সম্মাননা ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে মিয়ানমার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত মিয়ানমার দূতাবাস বলছে, পদক প্রদানকারী প্রতিষ্ঠানটিকে ভুল বোঝানো হয়েছে।

উল্লেখ্য,  গত বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা শুরুর পর সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়েছে। তারা সেখানে সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের হাতে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগের মতো ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ