বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

লেলিন মূর্তির উপর হামলায় উদ্বিগ্ন মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রিপুরায় লেনিন। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তামিলনাড়ুর ভেলোরে ইভিআর রামস্বামী পেরিয়ার। পর পর তিনটি মূর্তি ভাঙচুরের ঘটনা। আর একের পর এক এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজনাথ সিংহ চাইছেন, দেরি না করে রাজ্যগুলো যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ত্রিপুরায় ভোটে বিজেপি জিততে না জিততেই বুলডোজারের ধাক্কায় চুরমার হয়েছিল লেনিন-মূর্তি। এর পরেই ফেসুবুক পোস্টে তামিলনাড়ুর বিজেপি নেতা এইচ রাজা লেখেন, রামস্বামী পেরিয়ারের মূর্তিও লক্ষ্য হতে পারে। যদিও মঙ্গলবার রাতে পেরিয়ারের মূর্তির ওপর হামলার ঘটনায় যোগাযোগ অস্বীকার করেছে বিজেপি।কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বলেছেন, ‘‘দুই ঘটনার সঙ্গে যদি দলের কেউ যুক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

অন্য দিকে, কলকাতার কেওড়াতলায় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি যে ভাবে ভাঙচুর করা হয়েছে, তার মধ্যে ‘বদলা’ দেখছে রাজনৈতিক মহল। নীরব মোদীর ঘটনায় এখনও পর্যন্ত কড়া মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। কিন্তু ‘মূর্তিভাঙার রাজনীতি’ যে ভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে, তাতে প্রধানমন্ত্রী নাকি আর টালবাহানার পক্ষপাতি নন।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে, ‘‘তাণ্ডব বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ