বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এ কোন ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে যাচ্ছে সৌদি আর ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব ও ব্রিটেন ‘উদারপন্থী ইসলাম’ প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে।

গতকাল মঙ্গলবার মিসর সফর শেষে ব্রিটেনে যাওয়ার কথা রয়েছে সৌদি প্রিন্সের। ব্রিটেন সফরের আগ মুহূর্তে দ্য টেলিগ্রাফকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্রাউন প্রিন্স এ মন্তব্য করেন।

ক্রাউস প্রিন্স বলেন, তিনি বিশ্বাস করেন ব্রিটেন ও সৌদি আরবের সম্পর্ক জোরদার হলে দুদেশ আরো বেশি নিরাপদ হবে এবং তারা একসঙ্গে মধ্যপন্থী ইসলাম প্রতিষ্ঠা কাজ করে যাবে।

প্রিন্স সালমান আরো বলেন, উভয় দেশের মাঝে ঐতিহাসিকভাবে প্রতিরক্ষা এবং ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আমরা পুনরায় সে সম্পর্কে ফিরে যেতে আগ্রহী।

দুদেশের মাঝে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা হলে ব্রিটেন ও সৌদির জনগণসহ অন্যান্য দেশের মানুষও উপকৃত হবে।

তিনি বলেন, চরমপন্থী ও সন্ত্রাসীরা তাদের এজেন্ডা ছড়িয়ে দিতে কাজ করছে। আমাদেরও উদারপন্থী ইসলাম প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করে যাওয়ার প্রয়োজন।

তিন দিনের সফরে মিশর পৌঁছেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রোববার রাজধানী কায়রোতে পৌঁছলে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে অভ্যর্থনা জানান।

তিনি দেশটিতে তিনদিন অবস্থানের পর ৭ মার্চ ব্রিটেনে এবং ৯ মার্চ আমেরিকা সফরে যাবেন।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে মিসর সে আগ্রাসনের গুরুত্বপূর্ণ অংশীদার।

এছাড়া আরেক প্রতিবেশী কাতারের ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে তাতেও রিয়াদের সঙ্গে রয়েছে কায়রো। বিনিময়ে সৌদি আরব মিসরের শাসককে নানা আর্থিক সুবিধা দিচ্ছে।

সূত্র:  আল-আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ