বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগ করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। খবর বিবিসি-এর।

গত কিছুদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ উচ্চপদস্থ অনেকে বিদায় নিয়েছেন। সে ধারাবাহিকতায় এখন শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টাও পদত্যাগ করবেন।

কন ছিলেন মুক্ত বাণিজ্যের একজন সমর্থক। কিন্তু ইউরোপ থেকে স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের যে পরিকল্পনা ট্রাম্প নিয়েছেন, তা নিয়ে এই অর্থনৈতিক উপদেষ্টা খুশি ছিলেন না বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে কন দেশের সেবা করার বিষয়টিকে বেশ সম্মানের বলে মনে করেন। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প যে কর সংস্কার করেছিলেন সেখানে কন-এর ভূমিকা ছিল। কিন্তু তাদের দু’জনের মধ্যে সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না।

কন ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন সেটি সুনির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। এদিকে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কন-এর ভূমিকার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হোয়াইট হাউজে কোন বিশৃঙ্খলা নেই। এখনও কিছু লোক আছেন যাদের তিনি পরিবর্তন করতে চান।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হোপ হিকস পদত্যাগ করেন। তিনি ছিলেন হোয়াইট হাউজের কমিউনিকেশন বিভাগের প্রধান। সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ