বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আবারো পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:পাপুয়া নিউ গিনিতে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ মার্চ) দেশটির দক্ষিণের হেলা প্রদেশের পার্বত্য এলাকা সাউদার্ন হাইল্যান্ডসে এই ভূমিকম্প ঘটনা ঘটে।

হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বানডো বলেছেন, আমরা এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কিন্তু আক্রান্ত এলাকাটিতে অনেক মানুষের বসবাস।

ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় কাজ করা দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

আক্রান্তদের সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

নয়দিন আগে অর্থ্যাৎ গত ২৬ ফেব্রুয়ারি একই এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছিলো। সেবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬৭ জন মারা যান।

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প
পোর্ট মোরেসবি: ওশেনয়িা মহাদেশের পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটিতে বলা হয়, এঙ্গা প্রদেশের পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

পাপুয়া নিউ গিনিতে অগ্নিকান্ডে নিহত ১০
পোর্ট মোরেসবি: পাপুয়া নিউ গিনির মানুস প্রদেশের একটি সুপারমার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় দশজন চীনা নাগরিক মারা গেছেন। সরকারি কর্মকর্তারা জানায় সেসময় তারা ঘুমিয়ে ছিলেন।

প্রাদেশিক পুলিশ প্রধান জানায়, লরেনগাও শহরের ওই মার্কেটের আগুন মুহূর্তের মধ্যে পাশের ভবনে ছড়িয়ে পড়লে ভবনের ভিতরে আটকাপড়া ছয় নারীসহ ওই দশজন আগুনে পুড়ে মারা যায়। খবর এএফপি’র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ ঘটনায় আরো দশজন নিখোঁজ রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ