বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদির আকাশপথ দিয়ে ইসরাইলে যাবে ভারতীয় বিমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় বিমান ইহুদিবাদী ইসরাইলে যেতে পারবে। এ বিষয়ে সমস্ত বাধা দূর করার জন্য সৌদি সরকার ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। তবে ভারত বিষয়টি গোপন করছে বলে জানা গেছে।

ভারতকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার বিষয়টি গতকাল সোমবার  ওয়াশিংটনে নিশ্চিত করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে এয়ার ইন্ডিয়া।

তবে ভারতীয় বিমান সংস্থাটি আজ জানিয়েছে, তারা এ বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করেছে কিন্তু এখনো ইতিবাচক জবাব পায় নি।

এদিকে, ইসরাইলি বিমান কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, সৌদি আকাশসীমা ব্যবহারের জন্য রিয়াদের কাছ থেকে অনুমতি পেয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের বিমান সৌদির আকাশ দিয়ে ইসরাইলের বেনগুইরন বিমানবন্দরে যেতে পারবে। তবে ওই মুখপাত্র এ সম্পর্কে বিস্তারিত জানাতে চান নি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ