বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিরিয়ায় রাশিয়ার সামরিক বিমন বিধ্বস্ত, নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার সিরিয়ার খমেইমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় রুশ এই বিমান বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিধ্বস্ত বিমানের ২৬ যাত্রী ও ৬ জন ক্রু নিহত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

সিরিয়ার স্বৈরশাসক আসাদ সরকারকে বিদ্রোহী এবং ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে আসছে রাশিয়া। আর ওই লড়াইয়ে খমেইমিম বিমানঘাঁটি একটি প্রধান ঘাঁটি।

তবে সম্প্রতি আইএস জঙ্গিদের উৎখাতের পর সিরিয়া থেকে রাশিয়ার সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন পুতিন। যা গত ডিসেম্বরেই শুরু হওয়ার কথা ছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ