বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

তিন তালাকের পর ‘হিল্লা বিয়ে’ নিষিদ্ধের আবেদন ভারতীয় আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতের সুপ্রীম কোর্টে ‘একসঙ্গে তিন তালাক’কে অবৈধ ঘোষণার পর এবার মুসলিম সমাজে প্রচলিত ‘হিল্লা বিয়ে’ নিষিদ্ধের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। খবর  ডেইলি সিয়াসাত-এর।

ভারতের সুপ্রীম কোর্টের ওই আবেদনে বলা হয়, মুসলিম সমাজে প্রচলিত বহু বিবাহ ও হিল্লা বিয়েকে অসাংবিধানিক ও নারীদের মৌলিক অধিকার বিরোধী বলে আখ্যা দেওয়া হোক।

প্রসঙ্গত,  হিল্লা বিয়ে হচ্ছে, কোনো ব্যক্তি তার সাবেক স্ত্রীকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে স্ত্রী অন্য কাউকে বিয়ে না করে ও তাকে পুণরায় তালাক দেওয়া না হয়। দ্বিতীয় স্বামী তাকে তালাক দেওয়ার পর ইদ্দত পালনের পরই প্রথম স্বামী তাকে পুণরায় বিয়ে করতে পারবে।

এদিকে, পাঁচ বিচারকের সমন্বিত বেঞ্চে আবেদনটি শুনানির পর বলা হয়, সংখ্যাধিক্যের রায়ের ভিত্তিতে তিন তালাককে অবৈধ ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি অনুকূলে না থাকায় বর্তমানে রায় শুনানি থেকে বিরত থাকা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ