মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলা করেন।
মহানগর হাকিম এ কে এম মাঈনউদ্দিন সিদ্দিকী মামলার বাদীর জবানবন্দি নেন। তবে আদালত কোনো আদেশ দেননি। পরে আদেশ দেওয়া হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ‘১ মার্চ মাহমুদুর রহমান এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে সন্ত্রাসের আমদানিকারক বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দেশে কোনো স্বাধীনতা নেই। বর্তমান সরকারকে একটি ফ্যাসিবাদী অবৈধ সরকার হিসেবে উল্লেখ করেন। পুলিশ, র্যাবসহ সব প্রশাসনিক বিভাগ, দেশের গণমাধ্যমকে শেখ হাসিনা সরকারের হুকুম মেনে চলতে হয়। এ ধরনের বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। এতে দেশ-বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ