রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক ছাত্র সমাগম করবে ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ঘিরে বড় প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর এ দিনটি ঘিরে এটিই প্রথম জনসভা। এজন্য আওয়ামী লীগ ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত করতে চায়।

জনসভা সফল করার লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক ছাত্র সমাগম করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার বিকাল চারটায় আয়োজিত এক প্রস্তুতি সভার মাধ্যমে রাজধানী ভিতরে এবং এর আশপাশের ইউনিট প্রধানদের সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে উপস্থিত থেকে জনসভা সফল করার নির্দেশনা দেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

তিনি বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি উপলক্ষে ৭ মার্চে জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ লক্ষাধিক ছাত্র সমাগম নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকবে এবং সুশৃঙ্খলভাবে জনসমাবেশ সফল করবে। জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত সকল ছাত্রলীগের নেতাকর্মী মাঠে অবস্থান করবে।

অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, দেশরত্ম শেখ হাসিনার আগের সমাবেশগুলোতে সর্বোচ্চ সংখ্যক ছাত্র সমাগম ছিল। এর চেয়েও বেশি সংখ্যক ছাত্র সমাগম নিয়ে আগামী ৭ মার্চের সমাবেশ সফল করবে ছাত্রলীগ। সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন। ইত্তেফাক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ