মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরিয়ায় গণহত্যার প্রতিবাদে দেওবন্দে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে
সিরিয়ায় চলমান জুলুম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গতকাল দেওবন্দে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল৷ দেওবন্দের সুপ্রসিদ্ধ সংগঠন আবনায়ে মাদারেসে আরাবিয়ার নেতৃত্বে ডাকা হয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল৷ মিছিলে সর্বসাধারণের ব্যাপক উপস্থিতি ও প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো৷

আবনায়ে মাদারাসে আরাবিয়ার ডাকা উক্ত আন্দোলনে সংগঠনের কর্মী ও সদস্যরা ছাড়াও  দারুল উলুম দেওবন্দের শত শত ছাত্র অংশ নেয় ৷ সকলেই যার যার স্থান থেকে প্রতিবাদ করে যাচ্ছিল সিরিয়ার চলমান জুলুম নির্যাতনের৷

সিরিয়ায় চলমান জুলুম নির্যাতনের বিরুদ্ধ মুহূর্মুহু শ্লোগাণ উচ্চারিচ হচ্ছিল মিছিলজুড়ে৷ আন্দোলনকারীরা ভিন্ন ভিন্ন ফেস্টুট ও প্ল্যাকার্ড নিয়ে করেছে প্রতিবাদ৷

আন্দোলনের গণ জমায়েতে ভাষণ দিয়েছেন সংগঠন নেতা-কর্মীরা৷ ভাষণে সকলেই উদাত্ত আহ্বান জানিয়েছেন সিরিয়ায় চলমান জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার৷ যার যার সাধ্য অনুযায়ী প্রতিবাদে নেমে যেতে আহ্বান জানিয়েছেন তারা৷

আন্দোলনের মঞ্চ থেকে আবনায়ে মাদারিসে আরাবিয়ার নেতা কর্মীরা জাতিসংঘের প্রতি দাবী জানিয়েছেন সিরিয়ার দিকে নজর ফেরাতে৷ চলমান জুলুম নির্যাতন বন্ধের জন্য জোরালো পদক্ষেপ নিতেও আহ্বান করেছেন তারা৷

সংগঠনের নেতা-কর্মীরা সিরিয়া ইস্যুতে পুরো বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ