বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘মিয়ানমার বড্ড বেড়ে যাচ্ছে, সময় থাকতে উচিত জবাব দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের অব্যাহত উদ্বত আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আমীরে হেফাজত, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

মিয়ানমারের বলদর্পি আচরণের বিষয়ে দেশবাসী ও সরকারকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

আজ বিকেল তিনটায় এক ব্রিফিংয়ে তিনি এ আহবান জানান।

মিয়ানমার রোহিঙ্গাদের বিতাড়নের সাহস পেয়ে যাওয়া এবং তাদের ফেরত না নেয়ার অপকৌশল হিসেবে এসব শয়তানী কর্মকান্ডের অবতারণা করছে বলে মন্তব্য করেন তিনি।

আমীরে হেফাজত বলেন, মিয়ানমার বড্ড বেড়ে যাচ্ছে। সময় থাকতে তাদের উচিত জবাব দেয়া দরকার। দেশবিরোধী সকল ষড়যন্ত্র মুকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা সীমান্তে সেনা বাড়াচ্ছে এবং ব্যাংকার খনন করছে। বাংলাদেশের সাথে গায়ে পড়ে গণ্ডগোল লাগিয়ে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেন ফেরৎ নিতে না হয় এধরনের বিতর্ক ও প্রতিবন্ধকতার পায়তারা চালাচ্ছে তারা।

এব্যাপারে বাংলাদেশকে সর্তকভাবে পদক্ষেপ নিতে হবে এবং সাহসিকতার পরিচয় দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আল্লামা আহমদ শফী।

ব্রিফিংয়ে ঢাকার হাতিরঝিল লেক মসজিদ সরানোর বিষয়ে আমীরে হেফাজত বলেন, মসজিদ আল্লাহর ঘর। এটা সরানোর অধিকার মানুষের নেই। কারণ কোন জায়গায় একবার শরয়ী মসজিদ নির্মিত হলে সেটা স্থানান্তর করা যায় না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি, মসজিদটি পুনরায় নির্মাণ করুন।

মসজিদ শোভা বর্ধনের প্রতিবন্ধক নয়। তাছাড়াও বাংলার তের কোটি মুসলমানের ঈমানী চেতনায় আঘাত হানছে বিষয়টি।

সিলেটের জৈন্তাপুরে আটরশীর মুরিদকর্তৃক নিরপরাধ মাদরাসা ছাত্র হত্যার বিষয়ে তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং এসব পরিকল্পিত হত্যাকান্ডের উপযুক্ত বিচার করুন।

১২ মার্চ হাটহাজারীতে হাইআতুল উলয়া’র বিশেষ বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ