বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বউকে ফেলে দৌড়ে বিমানে উঠলেন ট্রাম্প, অতঃপর....

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক: ঝড়ে স্ত্রী মেলানিয়াকে ফেলে দৌড়ে বিমানে উঠে পড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমান থেকে নামার সময় তার পাল্টা জবাবও দিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

মান ভাঙাতে ট্রাম্প ধরতে চেয়েছিলেন মেলানিয়ার হাত। রাগে অগ্নিশর্মা মেলানিয়া ঝটকা মেরে সরিয়ে দেন ট্রাম্পের হাত।

নর্থ ক্যারোলিনার জনপ্রিয় প্রটেস্ট্যান্ট পুরোহিত বিলি গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ট্রাম্পের মুহূর্তের ওই অসচেতন ভুলটি ক্যামেরাবন্দি করে প্রায় সঙ্গে সঙ্গেই দৃশ্যটির সচিত্র প্রতিবেদন তৈরি করে ফেলে মুখিয়ে থাকা মার্কিন গণমাধ্যমগুলো।

সকাল থেকেই মেজাজ বিগড়ে ছিল আকাশের। ঝড়-বৃষ্টি হবে কি হবে না- এমন দ্বিধা-দ্বন্দ্বের মধ্যেই ভার্জিনিয়ার ডুলাস বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প দম্পতি।

রানওয়েতে অপেক্ষায় থাকা এয়ারফোর্স ওয়ানের কাছাকাছি আসতেই শুরু হয় ঝড়। এলোপাতাড়ি বাতাসের ভয়ঙ্কর গর্জন। ৭১ বছর বয়সী ট্রাম্প ভয়ে স্ত্রী মেলানিয়াকে (৪৭) ফেলেই দৌঁড়ে বিমানে উঠে যান।

ভিডিও চিত্রে দেখা যায়, গাড়ি থেকে নেমে এক মূহূর্তও এদিক-ওদিক সময় নষ্ট করেননি ট্রাম্প। ঘাড়গুঁজে দৌড়। ঝড়ের কারণে বিমান থেকে নামার সময় ঠিকই তার শোধ তুলে নেয় মেলানিয়া।

স্বামী উঠে যাওয়ার পর একা একা উড়োজাহাজে ওঠেন মেলানিয়া। নর্থ ক্যারোলিনায় নামার সময় কয়েকবার মেলানিয়ার হাত ধরার চেষ্টা করেন ট্রাম্প। কিন্তু বার বারই ঝটকা মেরে তার হাত সরিয়ে দেন ফার্স্ট লেডি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ