মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাফর ইকবালের ওপর হামলা: আরো ১ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আরেকজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তবে আটক ও হেফাজতে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি তিনি।

গোলাম কিবরিয়া বলেন, গতকাল রোববার রাতে জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাবা-মা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। অন্য স্বজনেরা কেউ আত্মসমর্পণ করেননি।

কিবরিয়া আরো বলেন, প্রয়োজন হলে পুলিশ ফয়জুরের অন্য স্বজনদের হেফাজতে আনবে।
পুলিশ কমিশনার বলেন, ঘটনার দিন ফয়জুর মোট দুবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল।

সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার দিন মঞ্চের পেছনে দাঁড়ানো যে দুই পুলিশ সদস্য মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন, তাঁদের দুজনকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলছেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা রয়েছে দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ