মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে ৫ জন নিহত; উত্তেজনার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরে সেনা সদস্যদের গুলিতে পাঁচজন নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে শোপিয়ান এলাকার একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নতুন করে কাশ্মীরে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি-এর।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শোপিয়ান এলাকার ওই সামরিক চেকপোস্টে একটি গাড়িকে থামার ইঙ্গিত দিলে না থামায় গুলি চালায় সেনা সদস্যরা। এতে একটি গাড়িতে থাকা একজন এবং অন্য গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়।

সেনাবাহিনী বলছে, তারা মনে করছে, প্রথমজন সন্ত্রাসী, আর বাকিরা তার সহযোগী। কিন্তু স্থানীয়রা বলছে, তারা বেসামরিক লোক।

খবরে বলা হয়, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লোকজনের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেইসঙ্গে পুরো দক্ষিণ কাশ্মীরে ইন্টারনেট ও রেল সার্ভিস বন্ধ রয়েছে। এ ছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সোমবার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রয়েছে। তাছাড়া সোমবারের যাবতীয় পরীক্ষা স্থগিতের পাশাপাশি শিক্ষা-প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জানুয়ারি মাসে একটি বিক্ষোভ মিছিলে সেনা সদস্যদের চালানো গুলিতে তিন বেসামরিক লোক নিহত হয়। ওই ঘটনায় কাশ্মীরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ