মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আহত ড. জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাতে আহত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে  সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

গত শনিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত করের ফয়জুল ইসলাম নামের এক যুবক।

পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ এ ঘটনায় দায়ের মামলায় ফয়জুল ইসলামকে গ্রেফতার করে চিকিৎসার ব্যবস্থা করেছে।

আর অধ্যাপক জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এনে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সিএমএইচ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানায়, ড. জাফর ইকবাল মানসিকভাবে সুস্থ রয়েছেন। তবে পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার পরপরই বিষয়টি ব্যক্তিগতভাবে গুরুত্ব দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে তিনি ড. জাফর ইকবালকে দেখতে সিএমএইচে গিয়েছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ