মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাকিস্তানের সিনেট নির্বাচনে মুসলিম লীগের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ নির্বাচনে জয়ী হয়েছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। এই জয়ের ফলে পিপিপি’কে ছাড়িয়ে সংসদের ১০৪ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো পিএমএল নওয়াজ।

গত শনিবার উচ্চকক্ষের ৫২ টি আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য গোপনে ভোট দেন পাকিস্তানের নানা প্রাদেশিক পরিষদের সংসদ সদস্যবৃন্দ। এরপর, সর্বাধিক ১৫টি আসনে জয় লাভ করে পিএমএল-এন আর পিপিপি পায় দ্বিতীয় সর্বোচ্চ ১২ টি আসন।

নওয়াজ শরীফ কন্যা মরিয়ম নওয়াজ শরীফ এক টুইট বার্তায় লেখেন, “ ইনশাল্লাহ এখন আমরাই সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ।” এই জয়ের ফলে, সংবিধান সংশোধনী আনার মত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল।
সংসদের উভয় কক্ষে পিএমএল-এন এখন শরিক দলগুলোকে সাথে নিয়ে চাইলেই এমন প্রস্তাব আনতে পারে।
প্রসঙ্গত,পাকিস্তানের সর্বোচ্চ আদালতের দেয়া এক রায়ে, গত মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রীত্ব হারান নওয়াজ শরীফ। এখন চাইলেই তার দল সংবিধান সংশোধনীর মাধ্যমে তাকে ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনতে পারে।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ