শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

একজন চা বিক্রেতার মাসিক আয় যখন ১২ লাখ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চা বেচে মাসে ১২ লাখ টাকা রোজগার। ১২ হাজার নয়, ঠিকই দেখছেন। ১২ লাখ টাকা মাসে রোজগার। পুণের নবনাথ ইউলের এমন কীর্তি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়া থেকে স্থানীয় পত্র-পত্রিকায়।

বছর কয়েক আগে ভারতের পুণে শহরে একটি চায়ের দোকান দিয়ে রোজগার শুরু করেছিলেন ইউলে। শুরুতে রোজগার ছিল খুবই সামান্য। তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন ছিল। কিন্তু হার না মেনে ধীরে ধীরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করতে থাকেন।

অবশেষে সাফল্য আসতে শুরু হয়। চায়ের পাশাপাশি তাঁর দোকানে মিলতে থাকে নানা ধরনের চপ। বর্তমানে পুণে শহরজুড়ে তিনটি চায়ের স্টল রয়েছে ইউলের। প্রতিটি স্টলে ১২জন করে কর্মী কাজ করেন।

ইউলের দাবি, চায়ের দোকান করে এই পর্যায়ে ব্যবসা করা সম্ভব খুব সহজেই। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আগামী দিনে তিনি ভারতের বাইরেও নিজের চায়ের স্টল খুলতে চান। দূর করতে চান বেকারত্ব।

নিউজ ২৪ কলকাতা/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ