রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভুল তথ্যের ভিত্তিতে মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছিলো। সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে তারা। এখন সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামী ২৭ মার্চ থেকে পূর্ব চুক্তি অনুযায়ী বিজিবি ও বিজিপি সীমান্ত এলাকায় যৌথ টহল দিবে।

আজ শনিবার রাজধানীর ফার্মগেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা শিগগিরই দেশে ফিরে যেতে পারবেন বলে আমি মনে করছি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমারের সাথে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে বছরের পর বছর রোহিঙ্গাদের এখানে রাখার কোনো মানে হয় না।

এর আগে গতকাল শুক্রবার ঘুমধুম সীমান্তে অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ